শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয় logo
logo

শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়
Sreekole Aziza Smriti High School

প্রতিষ্ঠাকালঃ ১৯৭২ ইং,   EIIN: 125591
দুবলিয়া, পাবনা সদর, পাবনা

  ব্রেকিং নিউজ  


  ভিজিটর


Unique Visitors:
Total Hit Count:
Live Traffic Stats:
  শিক্ষার্থীর তথ্য
ক্লাস শিক্ষার্থী
ষষ্ঠ 123
সপ্তম 114
অষ্টম 112
নবম 104
দশম 76
  গুরুত্বপূর্ণ লিংক
 সর্বশেষ সংযুক্ত ছবি
সার্বিক বাণী সমূহ

শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়

EIIN:125591, MPO: 8106031302, SCHOOL CODE: 3018, স্থাপিতঃ ১৯৭২ ইং
দুবলিয়া, পাবনা সদর, পাবনা। মোবাইল নংঃ- 01914318853
ই-মেইলঃ- sreekoleazizasmritihighschool@gmail.com

 প্রতিষ্ঠানের সার্বিক বাণীসমূহঃ

 

সভাপতির শুভেচ্চা বাণীঃ

ওয়েব সাইটের মাধ্যেমে শিক্ষার্থীরাসহ বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, নীতি-নৈতিকতা, দেশ প্রেম, মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, বিজ্ঞান, চেতনা, স্বাধীনতা ইত্যাদি বিষয়ে জানতে সুযোগ পাবে। তাছাড়া দেশের সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক উন্ন্য়ন ও রাজনৈতিক প্রগতির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের মিশন বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েব সাইট খোলা জাতির কাছে একটি আশির্বাদ। শিক্ষা ব্যবস্থায় যোগাযোগ রক্ষা করা ওয়েব সাইটের প্রধান শর্ত হয়ে দাড়িয়েছে। সমগ্র তথ্য- ব্যবস্থা শুধু আহরন নয়, উপলব্ধি,বিশ্লেষণ প্রভৃতি গুনাবলী বিকাশে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

জনাব মোঃ আওয়াল কবির জয়
সভাপতি
 
 
প্রধান শিক্ষকের শুভেচ্চা বাণীঃ

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়নের মাধ্যেমে শিক্ষার মান উন্নয়ন আবশ্যক। এ ক্ষেত্রে দ্রুত নির্ভূলভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যেমে বিদ্যালয় সম্পকিত তথ্যাদি দেশে ও বিদেশে প্রতিটি ব্যক্তি মূহুর্তেই সব জানতে পারবেন। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে দক্ষ ও যুগ-পোযোগী করে গড়ার লক্ষ্যে আধুনিক ও বিজ্ঞান সম্মত পদ্ধতির মাধ্যেমে শিক্ষাদানের বিকল্প নেই।

মোঃ আব্দুল মজিদ
প্রধান শিক্ষক
 
 
তথ্য ও প্রযুক্তি শিক্ষকের বানীঃ

বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট এর গুরত্ব অপরিসীম। সেই প্রয়োজনীয়তার অনুভবে আমাদের প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইট করায় আমি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সভাপতি স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। প্রতিটি ছাত্র ছাত্রী ঘরে বসেই প্রতিষ্ঠানের যে কোন তথ্য ওয়েবসাইটের মাধ্যমেই জানতে পারবে। বিশ্বের যে কোন প্রান্তে বসেই এখন ইচ্ছা করলেই আমাদের প্রতিষ্ঠানের যে কোন প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। পরিক্ষার ফলাফল, সকল প্রকার নোটিশ, ক্লাস রুটিন বিভিন্ন তথ্য প্রতিনিয়ত জানতে পারবে। ডায়নামিক এই ওয়েবসাইট আর প্রযুক্তির ছোঁয়ায় আমাদের ছাত্র ছাত্রী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করবে।

মোছাঃ আনোয়ারা খাতুন
তথ্য ও প্রযুক্তি শিক্ষক
 
 
সহকারী শিক্ষকের বাণীঃ
 
প্রকৃত শিক্ষাই তোমাকে আলোর পথ দেখাতে পারে। শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান নয়, কর্ম; আর প্রধান উদ্দেশ্য মানুষের চরিত্র গঠন করা। যে শিক্ষা আত্মাকে বলিষ্ঠ করেনা, দৃষ্টিকে প্রসারিত করে না, তা আদৌ শিক্ষা নয়। তোমরা সেই শিক্ষা গ্রহন কর যা তোমার জীবন শক্তিকে ক্রমেই সজাগ ও জীবন্ত করবে এবং দেহ ও মন দুইকেই করে তুলবে পুষ্ট।
 
 
**বিজ্ঞান শিক্ষকের বাণীঃ
তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ‘ওয়েব সাইট’। সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশাকরি অত্র প্রতিষ্ঠানের ‘ডাইনামিক ওয়েব সাইট’ টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ‘ওয়েব সাইট’ বাস্তবায়ন করতে  যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সহ যারা ‘ওয়েব সাইটি ভিজিট করবেন তাঁদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। 
 
এই রকম আরও বানী নিচে যুক্ত হবে ...